আজ তাড়াশে নাবালিকা স্কুলছাত্রী সুচিত্রার বাল্য বিয়ে
২৮ এপ্রিল, ২০২৬ ০৫:৪৩ পূর্বাহ্ন

  

আজ তাড়াশে নাবালিকা স্কুলছাত্রী সুচিত্রার বাল্য বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৯-২০২০ ০৬:০১ অপরাহ্ন
আজ তাড়াশে নাবালিকা স্কুলছাত্রী সুচিত্রার বাল্য বিয়ে
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশের বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী নাবালিকা সুচিত্রা মাহাতো (১৫) র আজ বাল্য বিয়ে হচ্ছে তারই শ্রেণী শিক্ষক জয়দেব মাহাতো (৩০) র সাথে। জানা গেছে, ধূমধাম করে বিয়ের কার্ড ছাপিয়ে করোনা কালীন সময়েই আজ বুধবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে। স্কুলছাত্রী সুচিত্রা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের শ্যামল মাহাতোর মেয়ে। আর বর রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের যাদব চন্দ্র মাহাতোর ছেলে জয়দেব কুমার মাহাতো ও একই বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক। এদিকে স্কুল ছাত্রীর বাল্য বিয়ের জন্য বর ও কনের বাড়িতে চলছে বিয়ের সাজ সাজ রব। এ ব্যাপারে শিক্ষক জয়দেব কুমার মাহাতোর ( ০১৭২৪-২৪১২২২) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কথা না বলে ফোনকল কেটে দেন। শিক্ষকের সাথে নাবালিকা ছাত্রীর বাল্য বিয়ে প্রসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মাহাতো বলেন , করোনার কারণে বিদ্যালয় বন্ধ আছে তাই কোন শিক্ষকের সাথে ছাত্রীর বিয়ে হচ্ছে তা আমার জানা নেই। এদিকে তাড়াশ ইউএনও মেজবাউল করিম জানান, স্কুলছাত্রীর বাল্য বিয়ে খবর পেয়েছি। আর তার বাল্য বিয়ে বন্ধ করতে তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে দায়িত্ব দেয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৯-২০২০ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 819 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com