শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৯-২০২০ ০৪:২০ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: বন্যাদুর্গত যমুনার চরে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর তুলে দিলেন আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ী চরে ২০০ পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাউল, ৫ কেজি ময়দা, ১ কেজি তেল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১ কেজি চিরা। চ্যারিটি রাইটের পক্ষে মানবতাবাদী ও পরিবেশকর্মী মামুন বিশ্বাসের আয়োজনে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, যমুনার টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল , সেচ্ছাসেবক ছিলেন শাহরীয়ার ইমন, লোকমান হোসেন, ইয়াকুব আলী, লিমন সরকার ও সাগর আহমেদ উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেন।
খাদ্যসামগ্রী পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ চ্যারিটি রাইট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবতাবাদী ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস জানান, সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চ্যারিটি রাইট বাংলাদেশের চেয়ারম্যান ও কান্ট্রি হেড আশফাক মোহাম্মদ জামান বলেন, ‘বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর করোনার সংকট মোকাবেলায় সহায়তা করতে আমরা আমাদের সীমিত জোগান ও সব প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছি, পাশাপাশি বন্যাত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com