স্বপ্নঃ-লেখক মুহাম্মদ নাজমুল হক
১৮ এপ্রিল, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

  

স্বপ্নঃ-লেখক মুহাম্মদ নাজমুল হক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৯-২০২০ ০২:৪৭ অপরাহ্ন
স্বপ্নঃ-লেখক মুহাম্মদ নাজমুল হক

ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না। আলো নাই বাতি নাই ঘোর অন্ধকার সে ঘর যেতে হবে সবারে ছেড়ে আপন পর। এ সব কথা জানি সবাই তবু্ও তা ভাবার সময় না পাই। এ জীবনের সময় যে অল্প ভারী তবু কেন করি মোরা এত বাড়াবাড়ি? ঘুষ-দুর্নীতি,মারামারি আর কাড়াকাড়ি। কেউ করে জমি দখল কেউ গড়ে রঙ মহল আবার কেউ করে ব্যাংক লুট একবার ভাবে না কখন আসে যমদূত।

এলো করোনা মহামারি তবু ছাড়ে না দুর্নীতি করে গরীবের চাল চুরি। হয়ে রাজসর্প, কেউ গড়ে হাসপাতাল যেথায় জিম্মি জনগণ কারো নাম রাজকীয়, রিজেন্ট! আসলে ভাই এরা সবাই ইবলিসের এজেন্ট। হায়রে কপাল মন্দ মনের মাঝে দন্দ মোরা কি মানুষ! ভেবে পাইনেকো ছন্দ। সম্পদ-টাকা-কড়ির আছে প্রয়োজন তাই বলে এতো, করে দেশ ধ্বংস! কতো হলে, কখন মোরা থামবো? আছে ভয়, আছে সংশয় তবুও বুক বাঁধি আশায় দেশ একদিন দুর্নীতিমুক্ত হবে নিশ্চয়। জাতির পিতা বঙ্গবন্ধু তাঁরাও ছিল স্বপ্ন, দেশ হবে দুর্নীতি মুক্ত বাংলার প্রতিটি মানুষ হবে রত্ন। আজ মুজিববর্ষে তাঁর প্রতি জানিয়ে সম্মান, শপথ করি মোরা দুর্নীতি মুক্ত দেশ গড়ার, দুর্নীতি করবো না আর দুর্নীতি সইবো না এই হোক মোদের দুর্বার, দৃপ্ত স্লোগান।

লেখক মুহাম্মদ নাজমুল হক সহকারী অধ্যাপক উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৯-২০২০ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 610 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com