সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক দম্পতিকে সাজা
২৮ এপ্রিল, ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক দম্পতিকে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৯-২০২০ ০৫:২৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক দম্পতিকে সাজা
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে পৌর নিউ মার্কেটের ২য় তলায় পাইলস কেয়ারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে দেড় বছরের সাজা ও তার স্ত্রীকে ৩০ হাজার টাকা জমিরমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার উকিলপাড়া মহল্লার মো. মিল্টন তালুকদার (৪৫) ও তার স্ত্রী মোছা. পারভিন খাতুন (৪০)। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সৌমিত্র বাসক ও র‌্যাবের কোম্পানি কমান্ডার এএসপি মিরাজ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় পৌর নিউমার্কেট ও উকিলপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে পাইলস, ভগন্দরসহ মলদ্বারের বিভিন্ন সমস্যার জন্য ভুয়া চিকিৎসা প্রদানের দায়ে মিল্টন তালুকদারকে দেড় বছর সাজা ও তার স্ত্রীকে ৩০হাজার টাকা জরিমানা কর হয়েছে। তিনি আরও বলেন, জনগনের অধিকার ও স্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৯-২০২০ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 852 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com