শিরোনামঃ
দিলীপ গৌর ০৮-০৯-২০২০ ০৬:৩৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিবন্ধি বিষয়ক বিশেষজ্ঞ ও সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান,শাহজাদপুর উপজেলা বিএনপি‘র আহবায়ক প্রফেসর ড. এম.এ মুহিতের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৪‘শ ৬০ জন সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত প্রতিবন্ধী শিশুদের পরিবারের মাঝে খাবার পৌঁছেদেন উপজেলা বিএনপি‘র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আরিফুজ্জামান আরিফ, ফিন্ড কো-অডিনেটর সিমিয়ন গালিভার মং, পৌর ছাত্রদলের আহবায়ক বাচ্চু ফকির, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবনেতা বখতিয়া প্রমুখ। খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাউল, ৩ ডাউল কেজি, আলু ২ কেজি, পিঁয়াজ ১ কেজি, তেল ১ লিটার, লবন ৫০০ গ্রাম, সাবান ২পিছ, স্যালাইন ১০ প্যাকেট, মাস্ক ২পিছ।
এসময় খাদ্য-সামগ্রী পেয়ে সকল প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের পক্ষ থেকে সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান প্রফেসর ড. এমএ মহিতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com