শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
০২ মে, ২০২৬ ০৬:৪০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিলীপ গৌর
০৮-০৯-২০২০ ০৫:৪১ অপরাহ্ন
শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


শাহজাদপুর প্রতিনিধি : আজ ৮ সেম্পেম্বর মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর  উপজেলার বিসিক বাসস্ট্যান্ট এলাকায় যাত্রীবাহী পাবনা গামী এক্সপ্রেস থেকে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো নবাগত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।

শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন সিরাজগঞ্জ রোড থেকে ঢাকা থেকে আসা পাবনা এক্সপ্রেসে ভারতীয় ফেন্সিডিল নিয়ে পাবনার বেড়া উপজেলায় আসবে এমন সংবাদের ভিত্তিতে গাড়ীটিতে তল্লাশী করে। এসময় ৪৯ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো পাবনার বেড়া থানার খাঁপাড় গ্রামের মৃত মোস্তফার ছেলে শাহিন (৩২), একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আল মাবুদ (৫৫), ও মৃত ইসমাইল শেখের ছেলে আলম শেখ (৩৪)।

পরে তাদের কাছ থেকে নগদ ১০ টাকা ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত ফজলে আশিক, অপারেশন আসলাম আলী। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়।

নবাগত অফিসার ইনচার্জ জানান, শাহজাদপুরে মাদক নির্মুল করাই হবে আমার কাজ। মাদকের সাথে কোন আপস নয়। সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হবে। আমার প্রথম কাজ শাহজাদপুরকে মাদক মুক্ত রাখা।


দিলীপ গৌর ০৮-০৯-২০২০ ০৫:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 652 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com