শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৯-২০২০ ০৫:৩১ অপরাহ্ন |
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভুমিকা নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম ও আব্দুল বারিক প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com