শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-০৯-২০২০ ০৪:১৭ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ/strong> কাজিপুর কৃষি অফিসের আয়োজনে জরিপ ২ মৌসুমের ২০২০/২১ বছরের কৃষি প্রণোদনার মাসকলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে বিতরণ করা হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়নের ৯শ কৃষককে এই প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। বীজ বিতরণের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কৃষি অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার প্রসেনজিৎ তালুকদার, হুমাইয়া ফাহমিদা, উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান প্রমূখ। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম জানান ,‘ প্রতিজন কৃষককে ১ বিঘা জমি চাষের জন্য ০৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com