কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি অনুষ্ঠিত
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৮-০৯-২০২০ ০৩:২২ অপরাহ্ন
কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ উপজেলা প্রশাসন এবং শিক্ষা অফিসের আয়োজনে কাজিপুরে সাক্ষরতা দিবস উপলক্ষ্যে এক র‌্যালি অনুষ্ঠিত  হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে র‌্যালিটি আলমপুর চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। দিবসটির প্রতিপাদ্য ছিলো কোভিড ১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভুমিকা।

র‌্যালিতে অংশ নেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা উত্তম মজুমদার, জোবায়ের রহমান, জোহরা তহুর, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও স্কুল কলেজের কিছু শিক্ষার্থী। র‌্যালি পরবর্তি আয়োজনে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।


আব্দুল জলিল ০৮-০৯-২০২০ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 699 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com