শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৯-২০২০ ০৪:৪৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮/৩৯ এর আওতায় মটরসাইকেলসহ সবধরনের যানবাহন চালকদের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নার) সহজে পেতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেয়া হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি উল্লাপাড়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন ৯৫০ জন। এদের মধ্যে রয়েছে মোটরসাইকেল, হাল্কা যান,এবং পেশাগত ড্রাইভিং লাইসেন্সের আবেদন। আবেদনকারী সবাই কে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নার) দেওয়া হয়েছে।
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নারে) লিখিত পরীক্ষা,ভাইবা এবং বাস্তবমুখী পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে পরীক্ষা স্থগিত হয়। সবকিছু স্বাভাবিক হতেই সিরাজগঞ্জ (বি,আর,টি,এ) অফিসে আবারও নতুন করে আগস্ট মাসের ২৩ তারিখে ড্রাইভিং লাইসেন্সের কর্যক্রম শুরু করলেও উপজেলা পর্যায়ে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের ব্যপারে কোন সিন্ধান্ত নেওয়ার হয়নি। ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনিশ্চয়তায় পরেছে লাইসেন্স প্রার্থীরা। তাদের মহাসড়কে যানবাহন চালানোর সময় পারতে হচ্ছে আইনি জটিলতায়। এ বিষয়ে চর-কালিগঞ্জের রায়হান আলী জানান ড্রাইভিং লাইসেন্স সহজে হাতে পেতে উপজেলায় আবেদন করছিলাম।
কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। এখন জানি না ড্রাইভিং লাইসেন্স পাবো কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছি। বেতবাড়ি গ্রামের মোঃ সাইফুল ইসলাম জানান জানান আমরা উপজেলায় যারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছিলাম। আমাদের কে শিক্ষানবিশ লাইসেন্স (লার্নার) দেওয়া হয়েছে। তবে মূল লাইসেন্সের কার্যক্রম নেওয়া হয়নি। ড্রাইভিং লাইসেন্স না থাকায় রাস্তায় মোটরসাইকেল চলাচলে বিভিন্ন সমস্যায় আইনি জটিলতায় পারতে হচ্ছে। লাইসেন্স না থাকায় প্রতিনিয়ত মামলায় সম্মুখীন হতে হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটি (বি,আর,টি,এ) সিরাজগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ আতিকুল ইসলাম জানান উপজেলা পর্যায়ে ড্রাইভিং লাইসেন্স পেতে সহজ করতে মুজিব বর্ষ উপলক্ষে উল্লাপাড়া, রায়গঞ্জ এবং শাহজাদপুর উপজেলায় যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিল তাদের সবাই কে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে।
মূল লাইসেন্স দেওয়ার যে পদক্ষেপ রয়েছে করোনা ভাইরাসের কারণে তা নেওয়া যাইনি। তিনি আরো জানান ড্রাইভিং লাইসেন্স কর্যক্রম আগস্টে শুরু হয়েছে তবে উপজেলা পর্যায়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রার্থীদের ব্যপারে কোন সিন্ধান্ত নেওয়া হয়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com