শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৯-২০২০ ০১:০৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নিরাপত্তার জন্য ৪জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলায় ৪ জন করে আনসার সদস্য আগ্নেঅস্ত্রসহ দায়িত্ব পালন শুরু করছেন। মঙ্গলবার দুপুরের এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা.ইয়াসমিন আরা।
তিনি জানান, অনভিপ্রেত ঘটনা ঠেকাতে তাড়াশ উপজেলায় ৪জন আনসার সদস্য নির্বাহী অফিসারকে নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম জানান, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকে আনসার সদস্যরা আমার বাসভবনে ও আমাকে নিরাপত্তার জন্য ডিউটি শুরু করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com