শিরোনামঃ
দিলীপ গৌর ০৭-০৯-২০২০ ০৭:১৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান (৮৫) আজ ৭ সেপ্টেম্বর সোমবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.............রাজিউন)। এদিন দুপুরে বনগ্রাম স্কুল মাঠে নামাজের জানাযা শেষে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল। পরে বনগ্রাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com