শিরোনামঃ
দিলীপ গৌর ০৭-০৯-২০২০ ০৬:৩০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সোমবার (৭ সেপ্টেম্বর) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এবং এইচ এন পি পি কর্মসূচির সহযোগিতায় ৭নং নগরডালা পল্লী সমাজের আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয়।
শেষে পল্লী সমাজের সদস্য ও ইভাওসিও ইয়থ কমিটির সদস্যদের অংশগ্রহণে মোরগ লড়াই এবং মেয়েদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক শিউলী রানী, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রেহানা খাতুন, শুকুর আলী, আবুল হোসেন প্রমুখ। প্রায় ২৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com