শিরোনামঃ
নিউজরুম ০৭-০৯-২০২০ ০৫:১৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপরেখী বাজারের ৩ চাউল ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।চাউলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়।সোমবার দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান, সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত গোপরেখী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গোপরেখী বাজারের চাউল ব্যবসায়ী আজুগড়া গ্রামের বছের উদ্দিনকে ৫ হাজার, আব্দুল হাইকে ২ হাজার ও সুরমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০" এর আওতায় ০৩ টি দোকানকে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com