চৌহালীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

  

চৌহালীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৭-০৯-২০২০ ০১:৫৯ অপরাহ্ন
চৌহালীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে বাংলাদেশে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ধারা বাহিকতায় খরিপ ২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ মৌসুমে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৫০জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি বারি মাসকলাই-৩, ডি এ পি ১০ কেজি,এমওপি ৫কেজি করে সার বিতরণ করা হয়।

গতকাল ০৭-০৯-২০২০ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়ানমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা কৃষি অপিসার মোহাম্মদ জেরিন আহমেদ,প্রতীশ চন্দ্র পাল, উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, খাষপুখুরিয়া ইউপি আ;লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার প্রমুখ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-০৯-২০২০ ০১:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 332 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com