বেলকুচি সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক আমিনার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ
১০ মে, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচি সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক আমিনার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৭-০৯-২০২০ ০৯:৩৬ পূর্বাহ্ন
বেলকুচি সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক আমিনার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

 সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত কারিগরি প্রশিক্ষক মোছা. আমিনা খাতুনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বয়স্ক ও বিধবা ভাতা কার্ড করে দেয়ার কথা বলে তিনি অসহায় নারীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে টালবাহান এবং ভয়ভীতি প্রদর্শণ করছেন। বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী বেলকুচি ইউনিয়নের বেলকুচি গ্রামের মৃত গোলবার হোসেনের স্ত্রী জরিনা খাতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে।

জরিনা খাতুনের অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি বয়স্ক ও একটি বিধবাভাতা কার্ড করে দেয়ার জন্য কারিগরি প্রশিক্ষক মোছা. আমিনা খাতুন তার কাছ থেকে ১০হাজার টাকা দাবি করেন। টাকা ছাড়া কাজ হবেনা বিধায় অনেক কষ্টে ধার দেনা করে তাকে ১০হাজার টাকা পরিশোধ করা হয়। এরপর থেকে কাজ করে দিচ্ছি, দেবো বলে ঘুড়াতে থাকেন আমিনা খাতুন। মাঝে মধ্যে সমাজসেবা অফিসে গিয়ে জরিনা খাতুন দেখতে পান, তার মতো অনেক ভুক্তভোগীই বয়স্ক ও বিধবা ভাতা কার্ডের জন্য টাকা দিয়ে বিপদে পড়েছেন। অনেক ঘুরাঘুরি করেও তাদের কাজ হচ্ছেনা। কারিগরি প্রশিক্ষক আমিনা খাতুন অনেক বছর ধরে একই উপজেলায় চাকুরী করে আসছেন। যে কারণে তার সাথে অনেকেরই সখ্যতা গড়ে উঠেছে।

এর আগে টাকা নিয়ে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড করে দিয়েছেন আমিনা খাতুন। কিন্তু এবার টাকা নিয়ে তিনি কাজও করে দিচ্ছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না। এব্যাপারে বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান সেখের বক্তব্য নেয়ার জন্য বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৭-০৯-২০২০ ০৯:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 482 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com