করোনায় তাড়াশে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

  

করোনায় তাড়াশে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-০৯-২০২০ ০৯:৩২ পূর্বাহ্ন
করোনায় তাড়াশে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

 করোনাভাইরাসে (কোভিড-১৯–এ) সংক্রমিত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে ৫.৪৫ মিনিটে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা যান। মারা যাওয়া ওই চেয়ারম্যানের নাম আবু হাসান মির্জা (৫৭)। তিনি উপজেলার মাধাইনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন বলেন, ‘৪দিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যায়। পরে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সুত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর করোনা পজেটিভ আসে। এরপর লাইফসাপোর্টে সোমবার সকালে তিনি মারা যান।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৯-২০২০ ০৯:৩২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com