শাহজাদপুরে ডায়াবেটিস সেবা দিবস পালিত
১৯ এপ্রিল, ২০২৬ ০২:১৭ অপরাহ্ন

  

শাহজাদপুরে ডায়াবেটিস সেবা দিবস পালিত

দিলীপ গৌর
০৬-০৯-২০২০ ০৭:০০ অপরাহ্ন
শাহজাদপুরে ডায়াবেটিস সেবা দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধি: ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর রোববার শাহজাদপুর ডায়বেটিক সমিতির উদ্দ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস (রক্তের গøুকেজ) পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়াও ডায়াবেটিস সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পৌর এলাকায় এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিক সমিতির সভাপতি হাসিব খান তরুণের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম হাসান, কোষাধক্ষ্য হানিফ খান স্বাক্ষর, যুগ্ন সম্পাদক মুমিনুর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য মনোয়ার হোসেন ও অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে ৫‘শ ৭৫ জন রোগীর বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

   

 

 


দিলীপ গৌর ০৬-০৯-২০২০ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com