শিরোনামঃ
দিলীপ গৌর ০৬-০৯-২০২০ ০৫:৩৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে আজ ৬ সেপ্টেম্বর রোববার শাহজাদপুরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুরে উপজেলা কমান্ড স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচির পালন করে।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, অধ্যক্ষ বজলুর রশিদ, আব্দুল মতিন, আজাদ শাহনেওয়াজ ভ‚ইয়া, আব্দুস ছাত্তার কুদরতি, শামছুল ইসলাম, জীবন চক্রবর্তী প্রমুখ। বক্তারা অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে। মানববন্ধনে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com