বেলকুচিতে মাদকের একাধিক মামলার আসামী আটক
১০ মে, ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মাদকের একাধিক মামলার আসামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৯-২০২০ ০৪:১৬ অপরাহ্ন
বেলকুচিতে মাদকের একাধিক মামলার আসামী আটক

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা পূর্বপাড়া অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বেলকুচি পৌর এলাকার চালা পূর্বপাড়া অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ হারুনার রশিদ ওরফে ন্যাংড়া হারুন (৫১) নামে একাধিক মাদক মামলার আসামীকে আটক করা হয়।

আটককৃত হারুনার রশিদ চালা পূর্বপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বেলকুচি পৌর এলাকার চালা পূর্বপাড়া থেকে হারুনার রশিদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার নিজ ঘর থেকে ৪২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৯-২০২০ ০৪:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 727 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com