অবশেষে মেরামত হচ্ছে সেই ৫০ মিটার রাস্তা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অবশেষে মেরামত হচ্ছে সেই ৫০ মিটার রাস্তা

আব্দুল জলিল
০৬-০৯-২০২০ ০৯:৫৩ পূর্বাহ্ন
অবশেষে মেরামত হচ্ছে সেই ৫০ মিটার রাস্তা

 কাজিপুর  প্রতিনিধি ঃ মাত্র ৫০ মিটার ব্যবহার অনুপোযোগী হবার কারণে  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাত কিলোমিটার একটি রাস্তায় যানবাহন চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হতো। এলাকার উৎপাদিত ফসলাদি সহ অন্যান্য জিনিসপত্র এই রাস্তায় পরিবহন করা যেতো না। ফলে ভোগান্তি পোহাচ্ছিল এলাকার সহস্র মানুষ। বিষয়টি স্থাণীয় পত্রিকায় আসলে নজরে আসে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে ওই রাস্তা মেরামতের উদ্যোগ নেন।

গত শনিবার (৫ সেপ্টেম্বর)বিকেলে কাজিপুর উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামন খান ওই রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।সেইসাথে এই রাস্তার আরেকটি ধসে যাওয়া অংশও মেরামত করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপসহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, কার্য সহকারি জাহাঙ্গীর আলম।

 উপজেলা প্রকৌশলীর অফিসসূত্রে জানা গেছে, গান্ধাইল উচ্চ বিদ্যালয় মাঠ জিসি থেকে শুরু হয়ে আলমপুর ভায়া শ্যামপুর আরএইচডি পর্যন্ত এলজিইডির সাত কিলোমিটার এই রাস্তাটি কয়েক বছর পূর্বে পাকা করা হয়। দুপাশের বাড়ির পানি রাস্তায় গড়িয়ে পড়ার কারণে এই রাস্তাটির গান্ধাইল সাত্তার ডাক্তারের বাড়ির সামনের ৫০ মিটার ভেঙ্গে যায় সাম্প্রতিক বৃষ্টিতে এই ভাঙন বেড়ে যাবার ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

 কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান,‘ সামান্য রাস্তা ভাঙ্গার কারণে লোকজনের ভোগান্তি দূর করতেই স্থাণীয়ভাবে ও এমএমটির মাধ্যমে মেরামত কাজ শুরু হয়েছে।’ এসময় তিনি বাড়ির পানি রাস্তায় না গড়ানোর জন্যে রাস্তার পাশের বাড়িওয়ালাদের প্রতি আহবান জানান।


আব্দুল জলিল ০৬-০৯-২০২০ ০৯:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 395 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com