ছাত্রলীগ নেতা বিজয় হত্যা: প্রধান আসামি জিহাদ গ্রেফতার
১০ মে, ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা: প্রধান আসামি জিহাদ গ্রেফতার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৬-০৯-২০২০ ০৫:০০ পূর্বাহ্ন
ছাত্রলীগ নেতা বিজয় হত্যা: প্রধান আসামি জিহাদ গ্রেফতার
জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিস্কৃত ১নং সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিজ্ঞাপন শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া মহল্লার শামীম আহম্মেদের ছেলে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদ। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিলো। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯দিন পর মারা যান বিজয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০৯-২০২০ ০৫:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 519 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com