ক্যান্সারে আক্রান্ত উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সরকার
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

  

ক্যান্সারে আক্রান্ত উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সরকার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০৯-২০২০ ০১:২৩ পূর্বাহ্ন
ক্যান্সারে আক্রান্ত উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সরকার
উল্লাপাড়া প্রতিনিধিঃ লিভার ক্যান্সার নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক খোলাকাগজ ও দৈনিক কলম সৈনিকের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ সরকার। তিনি উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। নূর মোহাম্মদ সরকারের মেয়ে নূর-ই-জান্নাত সেতু জানান, আমার বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর লিভার ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। শনিবার (৫সেপ্টেম্বর) তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আই,পি,ডি তে অনকোলজি বিভাগের বি-ব্লকের ৬নং বেডে-এ রয়েছেন। তিনি চিকিৎসক ডাঃ তানভির আহাম্মেদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন অসংখ্য শুভানুধ্যায়ী। নূর মোহাম্মদ সরকার তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৯-২০২০ ০১:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 293 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com