করোনা মহামারীর কারণেঃ শাহজাদপুরে অনাড়ম্বরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত
১৯ এপ্রিল, ২০২৬ ০২:১৬ অপরাহ্ন

  

করোনা মহামারীর কারণেঃ শাহজাদপুরে অনাড়ম্বরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত

দিলীপ গৌর
০৫-০৯-২০২০ ০৭:১১ অপরাহ্ন
করোনা মহামারীর কারণেঃ শাহজাদপুরে অনাড়ম্বরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত

শাহজাদপুর প্রতিনিধি : বৈশ্বিক করোনা মহামারীর কারণে শাহজাদপুরে আসন্ন দুর্গাপূজা অনাড়ম্বরভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর পরিস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে  আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিনয় কুমার পাল। এতে কেন্দ্রীয় কমিটির ২৬ টি দিক নির্দেশনা উপস্থাপন করেন সংগঠনের সাধারন সম্পাদক বিমল কুন্ডু। উপস্থাপিত দিক নির্দেশনা সমূহের প্রতি সহমত পোষন করে বক্তব্য রাখেন উৎপল কুমার নন্দী, শুকদেব চক্রবর্তী, শংকর ব্যানার্জী, রাম চন্দ্র সাহা মিলন,  মুকুল গুন, বাসুদেব দত্ত, সাগর বসাক, রতন বসাক, নিমাই সরকার, বলরাম সরকার প্রমুখ।

সভায় কেন্দ্রীয় কমিটির দিক নির্দশনার আলোকে  মাইক, সাউন্ড সিষ্টেম, আলোকসজ্জা, সাজসজ্জা,  আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিসর্জনের শোভাযাত্রা পরিহার করে স্বাস্থ্য বিধি মেনে ও শারিরিক দুরত্ব বজায় রেখে আসন্ন দুর্গাপূজা অনাড়ম্বরভাবে উদযাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পৌরসভা সহ উপজেলার প্রায় ৮০ টি মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিলীপ গৌর ০৫-০৯-২০২০ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 331 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com