শাহজাদপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তুলে দিলেন দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে
০২ মে, ২০২৬ ০৮:০৩ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তুলে দিলেন দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে

দিলীপ গৌর
০৫-০৯-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন
শাহজাদপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তুলে দিলেন দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে


শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে দুস্থ ও বন্যার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা‘র উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ ড. মযহরুর ইসলামের বাসভবনে উপহার সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপহার বিতরণ উপলক্ষে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। এজন্যই প্রধানমন্ত্রী এ উপহার সামগ্রী দুস্থ মানুষের মাঝে তুলে দিচ্ছেন। বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি দেশকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। যারা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো, তাদের এদেশে থাকার কোন অধিকার নাই। এ সময় আরো বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক এমপি হাবিবে মিল্লাত মুন্না, সিনিয়র সহ-সভাপতি কে.এম হোসেন আলী হাসান, পৌর প্যালেন মেয়র হেলাল উদ্দিন, মোস্তফা কামাল, আইনজীবি রজব আলী, বেলকুচি পৌর মেয়র আসানুর বিশ্বাস, জেলা আইনজীবি এ্যাড. লেমন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক এমরাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ। প্রায় ২‘শ দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শেষে তিনটি ফলজ বৃক্ষ রোপন করা হয়।

 


দিলীপ গৌর ০৫-০৯-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 571 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com