সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০৯-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
এম এ মাজিদ :সিরাজগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও অভিভাবকদের পরামশর্ক সভা (উঠান বৈঠক) বাস্তবায়ন বিষয়ক ২ দিন ব্যাপী ( টি ও টি) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে (৫ সেপ্টম্বর) সম্মেলন কক্ষ জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মো: ফারুক আহম্মেদের সভাপতিত্বে ওই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: হাসিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো: তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: মিরাজুল ইসলাম, ফিল্ড অফিসার মো: মহিউদ্দিন খাঁন,হিসাব রক্ষক ইব্রাহীম খলিল, মাষ্টার ট্রেইনার মো: শিহাব উদ্দিন, ফিল্ড সুপার ভাইজার মো: মাহবুবুল আলম প্রমূখ।
শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশ গ্রহনকারী প্রশিক্ষর্নাথীদের মাঝে সনদ বিতরণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৯-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ