তাড়াশে যুবকের আত্নহত্যা
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

তাড়াশে যুবকের আত্নহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০৯-২০২০ ১২:২৮ অপরাহ্ন
তাড়াশে যুবকের আত্নহত্যা

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে গলায় ওড়না পেচিয়ে খায়রুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্নহত্যা করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাড়াশ পৌর শহরের উত্তরবাধ এলাকার আরিফুল ইসলামের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, নিহত খায়রুল এক বছর ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি এলাকায় সাথী খাতুনকে বিয়ে করে। পরে তাদের মাঝে কলহবিবাদ হলে স্ত্রী সাথী খাতুন বাবার বাড়ি চলে যায়। 

এক পর্যায়ে গতকাল শুক্রবার (৪সেপ্টেম্বর) স্ত্রীকে বাড়ি আনতে গেলে সে আসতে অস্বীকার করে। পরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, ওই যুবকের পরিবারের লোকজন থানায় এসেছে। এ বিষয়ে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। পরে পুলিশ পাঠানো হবে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৯-২০২০ ১২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 808 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com