কাজিপুরে সংখ্যলঘু গৃহবধুকে ধর্ষণচেষ্টা
১০ মে, ২০২৬ ০৬:৪৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে সংখ্যলঘু গৃহবধুকে ধর্ষণচেষ্টা

আব্দুল জলিল
০৫-০৯-২০২০ ১০:০৬ পূর্বাহ্ন
কাজিপুরে সংখ্যলঘু গৃহবধুকে ধর্ষণচেষ্টা

কাজিপুর প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ওই গৃহবধুর স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া নাপিত পাড়ার খোকন চন্দ্রের স্ত্রী সুমী (২২) কে নিজগৃহে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় চরনাটিপাড়া গ্রামের মৃত রিয়াজের ছেলে আবুল কাশেম (৫৫)। এসময় সুমীর ডাক চীৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায়  কাশেম ।

 গত শুক্রবার(৪ সেপ্টেম্বর) রাতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী জানান. ‘ আমি বিষয়টি শুনে ভিকটিমের বাড়িতে গিয়ে কথা বলেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।’

ওই গৃহবধুর স্বামী খোকন চন্দ্র জানান, ‘ চেয়ারম্যান বিচার দিতে চাইছে, সেই জন্যে থানায় যাইনি। বিচার না পেলে যাবো।’ 

 নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান জানান, ‘আমি বিষয়টি  জানার পরে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু অভিযুক্ত কাশেম ধরা দেয়নি।’ 

   এদিকে নাটুয়ারপাড়ার প্রভাবশালী একটি মহল স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপ দেবার চেষ্টা করছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এক আ.লীগ নেতা।


আব্দুল জলিল ০৫-০৯-২০২০ ১০:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 756 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com