শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০৯-২০২০ ০৯:১৮ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আনসার আলী তালুকদার( ৬১) আর নেই। শুক্রবার (৪সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে পৌণে বারটায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তিনি মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান মরহুম গোলাম হোসেন (গোলাই) তালুকদারের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও চারপুত্রসহ নাতি নাতনী রেখে গেছেন। দলমত নির্বিশেষে তিনি নিজ এলাকা এবং এলাকার বাইরেও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিতেন। তার মৃুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com