উল্লাপাড়ায় ঘাটিনা রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিখোঁজ
২৬ এপ্রিল, ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ঘাটিনা রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিখোঁজ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৯-২০২০ ১২:১২ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ঘাটিনা রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিখোঁজ

উল্লাপাড়া  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় এক মধ্য বয়সী নারী ট্রেনে কেটে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে। তবে এখন পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ওই মহিলাকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন। রেল সেতুর উপর ওই মহিলার হাতে থাকা একটি শপিং ব্যাগে তার কিছু কাপড় চোপড়, একটি ভ্যানিটি ব্যাগ ও এক পাঠ স্যান্ডেল পাওয়া গেছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, ঘটনার সময় ওই মহিলা ঘাটিনার রেল সেতুর পথ ধরে পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে আসছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ওই সেতু অতিক্রম করতে মহিলাটি কাটা পড়েন এবং সঙ্গে সঙ্গে নিচে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগীতায় মহিলাটির লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছেন। এসব সামগ্রী উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৯-২০২০ ১২:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com