সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০৯-২০২০ ০৫:৩১ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এম এ মাজিদ :
সিরাজগঞ্জের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ সভা (উঠান বৈঠক) বাস্তবায়ন বিষয়ক ২ দিন ব্যাপী ( টি ও টি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বৃস্পতিবার(৩সেপ্টম্বর) জেলা পরিবার পরিকল্পনা হল রুমে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ পরিচালক মো: ফারুক আহম্মেদের সভাপতিত্বে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ফারুক আহম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো: তারিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: মিরাজুল ইসলাম প্রমূখ।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৯-২০২০ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ