শিরোনামঃ
দিলীপ গৌর ০৩-০৯-২০২০ ০৮:০৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : জাতীয় যুব জোটের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহজাদপুর মুক্তিযোদ্ধ কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শফিকুজ্জামান শফি।
শাহজাদপুর উপজেলা জাতীয় যুব জোটের সভাপতি সায়েমুল ইসলাম শোভন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা হাসানুজ্জামান তুহিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- যুব জোটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com