শাহজাদপুর বইছে আনন্দের বন্যা -একযুগ পরে আদালতের রায়ে শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদ দখল মুক্ত
১৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুর বইছে আনন্দের বন্যা -একযুগ পরে আদালতের রায়ে শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদ দখল মুক্ত

দিলীপ গৌর
০৩-০৯-২০২০ ০৬:২৭ অপরাহ্ন
শাহজাদপুর বইছে আনন্দের বন্যা -একযুগ পরে আদালতের রায়ে শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদ দখল মুক্ত

শাহজাদপুর প্রতিনিধি : তাবলিগ জামায়াত কর্তৃক অবৈধভাবে দখল হয়ে থাকা শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদটি প্রায় এক যুগ পর আদালতের রায়ের প্রেক্ষিতে দখল মুক্ত হয়েছে। ২০০৮ সাল থেকে শাহজাদপুর তাবলিগ জামায়াতের একটি অংশ শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদটি অবৈধভাবে দখল করে রেখেছিলো।

এক পর্যায়ে জেলা প্রশাসনকে ভ‚ল তথ্য দিয়ে শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদটিকে তাবলিগ মার্কাজ মসজিদ দেখিয়ে এর অনুকুলে সরকারি খাস জমি বন্দোবস্ত নেয় তারা। এরপর জেলা প্রশাসক, সিরাজগঞ্জ এবং অধ্যক্ষ, শাহজাদপুর সরকারি কলেজকে বিবাদী করে বিজ্ঞ আদালতে তাবলিগ জামায়াতের পক্ষ থেকে মসজিদটিকে নিজেদের দাবি করে একটি মামলাও দায়ের করে, যার মামলা নং- ২২৯/১৭।

ওই মামলায় উভয় পক্ষের শুনানী শেষে বিজ্ঞ বিচারিক আদালত গত ১৮/০৮/২০২০ ইং তারিখে শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের পক্ষে রায় প্রদান করেন এবং বাদী পক্ষ তাবলিগ জামায়াতের মামলাটি খারিজ করে দেন। আদালতের রায়ের সেই সূত্র ধরে আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা সরকারি কলেজ কর্তৃপক্ষকে মসজিদটির দখল বুঝিয়ে দেন।

মসজিদে যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে কলেজ প্রশাসনের নিকট মসজিদ পরিচালনাসহ শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের সার্বিক দায়িত্ব এবং দখল হস্তান্তর করা হয়। দখল হস্তান্তরে ও যোহরের নামাজে অংশ গ্রহণ করেন- জেলা প্রশাসনের প্রতিনিধি, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ প্রমুখ। এদিকে, একযুগ পরে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে কলেজ মসজিদটি আবার কলেজ কর্তৃপক্ষের হাতেই ফিরে যাওয়ায় গোটা শাহজাদপুরে বইছে আনন্দের বন্যা।

 


দিলীপ গৌর ০৩-০৯-২০২০ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com