চৌহালীর ঘোরজান ইউপিতে এসপ্রে মেশিন বিতরণ
২৫ জুন, ২০২৬ ০২:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীর ঘোরজান ইউপিতে এসপ্রে মেশিন বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৩-০৯-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন
চৌহালীর ঘোরজান ইউপিতে এসপ্রে মেশিন বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে বিভিন্ন কর্মজীবি কৃষকদের মধ্যে এসপ্রে মেশিন ও টিউবয়েল বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) দুপুরে চৌহালী সরকারি কলেজ কাঠাল বাগান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, সাবেক আলীগ সভাপতি আলহাজ মোঃ হজরত আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, মোঃ আরিফ সরকার,প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। উপজেলার ঘোরজান ইউনিয়নের বিভিন্ন কর্মজীবি ও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ৮০টি এসপ্রে মেশিন ও ২৫টি টিউবয়েল বিতরণ করা হয়। ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১০৫টি পরিবার এসপ্রে মেশিন ও টিউবয়েল পেয়ে তারা খুব খুশি।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০৯-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 523 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com