বেলকুচিতে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনওঃ
১০ মে, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনওঃ

নিউজরুম
০২-০৯-২০২০ ১০:৩৯ অপরাহ্ন
বেলকুচিতে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনওঃ
সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে বাল্যবিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।বুধবার বিকালে মবুপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হন। তখন কনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার চাদকরিম গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১১) এর সাথে বেলকুচি উপজেলার সালধাইর গ্রামের রিক্সা শ্রমিক (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

নিউজরুম ০২-০৯-২০২০ ১০:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com