কাজিপুরে গরু চুরির ঘটনায় ১জন আটক
১০ মে, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে গরু চুরির ঘটনায় ১জন আটক

আব্দুল জলিল
০২-০৯-২০২০ ০৭:৪৮ অপরাহ্ন
কাজিপুরে গরু চুরির ঘটনায় ১জন আটক
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে গরুচুরির ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটক ওসমান গণি মফিজ উপজেলার দুবলাই গ্রামের মৃত সিদ্দিক হোসেনের পুত্র (৩৮)। গত শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার দুবলাই গ্রামের মৃত তোমছের তালুকদারের ছেলে মমিন ও মোকলেসের ৪টি গরু চুরি হয়। এঘটনায় সোমবার (৩১ আগস্ট) গরুর মালিক মোকলেস বাদি হয়ে আটক মফিজকে আসামি করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই দিনই পুলিশ মামলার এজাহার ভুক্ত আসামিকে আটক করেন। মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাসুদ করিম জানান, "এজাহার ভুক্ত আসামি মফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতোপূর্বে একাধিক গরু চুরির ঘটনা স্বীকার করেন। এই গরু চুরির ঘটনার সাথে সে জরিত নয় বলে দাবি করেন।" ইতোপূর্বে ওই গ্রামে ৮ টি গরু চুরি হওয়ায় তাকে জিজ্ঞাসা বাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আব্দুল জলিল ০২-০৯-২০২০ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com