শিরোনামঃ
দিলীপ গৌর ০২-০৯-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়া পাড়া গ্রামে মায়ের ওপর অভিমান করে অন্তরা খাতুন (১১) নামের এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত অন্তরা খাতুন পাথালিয়া পাড়া গ্রামের কাঁচামাল ব্যাবসায়ী মোঃ আমিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়া পাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলামের মেয়ে অন্তরা খাতুন কে তার মা পিতার জন্য দোকানে ভাত নিয়ে যেতে বলে। অন্তরা খাতুন ভাত নিয়ে যেতে গরিমসি করলে অন্তরার মা তাকে গালাগালি করে।
অন্তরা অভিমান করে তার চাচার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে বিকাল পর্যন্ত অন্তরার কোন সারা না পেয়ে তার মা জানালা দিয়ে অন্তরার দেহ ঘরের ডাফের সাথে ওড়ানা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে অন্তরার ঝুলন্ত দেহ নামায়। পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে খবর পেয়ে রাত আনুমানিক ১১টায় শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ ২ সেপ্টেম্বর বুধবার অন্তরার লাশ জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলে আশিক জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হই। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com