মাদক জুয়া প্রতিহত করতে বেলকুচিতে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
১৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন

  

মাদক জুয়া প্রতিহত করতে বেলকুচিতে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০৯-২০২০ ০৪:০৭ অপরাহ্ন
মাদক জুয়া প্রতিহত করতে বেলকুচিতে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিহত করতে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে থানার গোলঘরে সামাজিক ব্যাধি প্রতিহত করতে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহা উদ্দিন ফারুকী। মতবিনিময় সভায় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার বাবুল আক্তার, প্রেসক্লাবের সদস্য নারায়ন মালাকার, সেলিম রেজা, এমএ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জল অধিকারী, বাবু রাজ্জাক, টুটুল শেখ প্রমূখ। সভার শুরুতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাহা উদ্দিন ফারুকী তার পরিচয়ে চাকুরী জীবনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পরিচিতি শেষে সাংবাদিকদের আলোচনা থেকে জানতে পায় উপজেলায় মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিহত করতে উপজেলার কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। মাদকের ভয়াবহ থেকে যুব সমাজকে বাচাতে হবে। তিনি দৃঢ়তার কথা বলে মাদক ও ইভটিজিংকে জিরো টলারেন্সে নামিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও উপজেলার সার্বিক আইন শৃংখলা রক্ষায় তিনি তার দায়িত্বের সবটুকু উজার করে দিয়ে কাজ করবেন বলে তিনি জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৯-২০২০ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com