নবাগত ইউএনওকে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৯-২০২০ ০৪:০৬ অপরাহ্ন
|
|
নবাগত ইউএনওকে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
এম এ মাজিদ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম কে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওবায়দুল্লঅহ,তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি এম এ মাজিদ ,সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত সংবাদদাতা লুৎফর রহমান ,সাংগঠনিক সম্পাদক ও স্বদেশ প্রতিদিন প্রতিনিধি হাদিউল হৃদয় , কোষাধ্যক্ষ ও ডেল্টাটাইমস প্রতিনিধি রোখসানা খাতুন,কার্যকরী সদস্য ও আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি রফিকুল ইসলাম সাপ্তাহিক চলনবিল বার্তার স্টাফ রির্পোটার মনিরুল ইসলাম প্রমূখ
নির্বাহী দপ্তর সুত্রে জানা যায়, তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়ার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পাওয়ার পর তিনি বুধবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কার্যালয় যোগদান করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৯-২০২০ ০৪:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ