উল্লাপাড়ায় ১০ বছর পর দুটি ইউনিয়নে ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন
২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ১০ বছর পর দুটি ইউনিয়নে ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০৯-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় ১০ বছর পর দুটি ইউনিয়নে ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ইউনিয়নে ১০ বছর এবং অপর ইউনিয়নে ৭ বছর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০ বছর পর পুরাতন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে বাঙালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আতিক তালুকদার, সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, আসলাম আলী,রাজু আহমেদ। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, মানিক মিয়া, রাশেদুল ইসলাম, আব্দুল হান্নান। অপরদিকে ৭ বছর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে উধুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি,সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন,আব্দুল হাই,শামীম রেজা৷সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তারিফ,যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ন আকন্দ, শাহীন রেজা এবং মিঠু।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার এক বিবৃতিতে জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় দুটি ইউনিয়নে কমিটি দেওয়া হয়েছে পর্যাক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির অনুমোদন দেওয়া হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আশাকরি নতুন কমিটি উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ কে আরো শক্তিশালী করবে। এই দুটি ইউনিয়নের কমিটি ১ বছর মেয়াদি দেওয়া হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৯-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com