উল্লাপাড়ায় তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগার উদ্বোধন
২৫ এপ্রিল, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগার উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৯-২০২০ ০৮:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগার উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগারের উদ্বোধন করা হয়েছে । সলপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ মুক্তিযোদ্ধা পাঠাগার স্থাপন করা হয়েছে । মঙ্গলবার বিকেল ৫ টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ওই মুক্তিযোদ্ধা পাঠাগার উদ্বোধন করেন । উদ্বোধনের পর সলপ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জন সভা অনুষ্ঠিত হয় । জনসভার সভাপতি সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমুখ ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৯-২০২০ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 813 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com