জেলায় একটানা তিন মাসের শ্রেষ্ঠ ডিবি অফিসার এসআই নাজমুল হক
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন

  

জেলায় একটানা তিন মাসের শ্রেষ্ঠ ডিবি অফিসার এসআই নাজমুল হক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৯-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন
জেলায় একটানা তিন মাসের শ্রেষ্ঠ ডিবি অফিসার এসআই নাজমুল হক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলায় জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন ডিবি'র উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ড্রিল সেডে আনুষ্ঠিত জুন, জুলাই ও আগষ্ট ২০২০ মাসের কল্যান সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ অফিসার হিসেবে গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই নাজমুল হককে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। এসময় ইনসার্ভিস পুলিশ সুপার মোঃ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফোরকান আহম্মেদ সহ সকল সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের ডিবি এসআই নাজমুল হক জানান, গত জুন, জুলাই ও আগষ্ট -২০২০ ইং মাসে বিভিন্ন মামলার সঠিকভাবে তদন্ত ও মাদক এবং অশ্র উদ্ধার করার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়েছে। ইতি পূর্বেও একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি। এই সম্মাননা পুলিশ প্রশাসনকে আরো উৎসাহিত করবে বলে আমি মনে করি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৯-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 771 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com