শিরোনামঃ
দিলীপ গৌর ০১-০৯-২০২০ ০৬:৩০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : মহান মুক্তিযদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, মানবাধিকার অন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, বীর উত্তম এর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাহজাদপুর মুক্তিযোদ্ধা ভবনে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কালোব্যাচ ধারণ করে মৌনতা পালনের মাধ্যমে প্রয়াত সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্তের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, প্রচার সম্পাদক সাগর বসাক, বাসুদেব দত্ত, রতন বসাক, উৎপল কুন্ডু, মিলন কৃষ্ণ বসাক, রতন দত্ত, মনোরঞ্জন মোদক প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com