শাহজাদপুরে বিএনপি‘র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
০২ মে, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে বিএনপি‘র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিলীপ গৌর
০১-০৯-২০২০ ০৬:৩০ অপরাহ্ন
শাহজাদপুরে বিএনপি‘র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে বিএনপি‘র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার শাহজাদপুর উপজেলা বিএনপি সকালে মনিরামপুর দলীয় অফিসে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি‘র আহবায়ক প্রফেসর আবু শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক নওশাদ, সদস্য সচিব আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য রেজাউল ইসলাম রাজা, যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া খায়ের অনুষ্টিত হয়।

 


দিলীপ গৌর ০১-০৯-২০২০ ০৬:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com