শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৯-২০২০ ০৫:৫১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উম্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রায় ৪৩৫ কেজি রুই জাতিয় মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার করতোয়া নদীর সোনতলা ব্রীজ ঘাটে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ওই পোনা মাছ উম্মুক্তর কার্যক্রম উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ, জেলা মৎস কর্মকর্তা মোঃ সাহেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান ও উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com