তাড়াশে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৮ নভেম্বর, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

  

তাড়াশে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৯-২০২০ ০৬:৩০ অপরাহ্ন
তাড়াশে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক স,ম আফসার আলীর বাসায় সামনে উপজেলা বিএনপির আয়োজনে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনুষ্ঠিত হয়। উপজেলা ব্এিনপির সদস্য সচিব অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক স,ম আফসার আলী, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক অধ্যাপক আমিনুল রহমান টুটুল, জেলা বিএনপি’র উপদেষ্টা শরিফুল ইসলাম আলম , যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল হাকিম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া ,উপজেলা যুব দলের আহবায়ক শাহ আলম ফকির,ছাত্রনেতা জাহিদ ফকির প্রমুখ। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যত াকামনা করে দোওয়া করা হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৯-২০২০ ০৬:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com