শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৯-২০২০ ০১:৫২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের আহবায়ক কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান সভাপতি, ও সাধারন সম্পাদক স্বপন চন্দ্র দাস। সোমবার (৩১ আগষ্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে কন্ঠশিল্পী রেজাউল করিম খান ও নাট্যাভিনেতা আব্দুল আলীম মন্ডল, যুগ্ম সম্পাদক অভিনেতা ও নির্দেশক রুবাইয়াত খান রনি, সাংগঠনিক সম্পাদক কন্ঠশিল্পী মেহেদী পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব আগমেদ, অর্থ সম্পাদক সাহেদ সেলিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী মনজুরুল ইসলাম ডাবলু, দপ্তর সম্পাদক আশিক আবেদীন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন শারমিন চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাজু আহম্মেদ শাহান, যুব ও ক্রীড়া সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, ধর্ম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন মনোনীত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন যন্ত্রশিল্পী সঞ্জীব কুমার সরকার, আব্দুল মতিন, রজত ঘোষ, গিয়াস উদ্দিন, সোহেল রানা বিপ্লব,ও সাইদুর রহমান খোকন।
সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামস্ ই এলাহী অনু, অরুনিমা সঙ্গীতালয়ের পরিচালক সূর্য্য বারী, নাট্য নির্দেশক ও অভিনেতা মাহমুদুল হাসান লালন, অধ্যাপক আতাউর রহমান বরাত, মেহেদী পারভেজ, সাহেদ সেলিম খান, মনজুরুল ইসলাম ডাবলু, রুবাইয়াত খান রনি, সঞ্জীব সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com