দুর্গাপুরে যুব ক্রিকেটার সজিবের আত্মহত্যা
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

  

দুর্গাপুরে যুব ক্রিকেটার সজিবের আত্মহত্যা

নিউজরুম
১৫-১১-২০২০ ০৯:১৭ অপরাহ্ন
দুর্গাপুরে যুব ক্রিকেটার সজিবের আত্মহত্যা

 বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৯ দলে খেলার সুযোগ না পেয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে সজিব হোসেন নামের এক যুব ক্রিকেটার। শনিবার দিবাগত রাতে নিজের শয়ন কক্ষে বাড়ির সবার অগোচরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সজিব হোসেনের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে। ওই গ্রামের মোরশেদ আলীর পুত্র সে।সজিব এর আগে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব ১৭ দলের হয়ে বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশ সফর করেছে।

জানা গেছে, সজিব হোসেন সহ ৪৬ জন ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে ক্যাম্পেইন শুরু হয়েছিলো এ বছরের প্রথম দিকে। পরে সেখান থেকে বাছাই করে ২৮ জনের একটি দল ঠিক করে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। ২৮ জনের মধ্য থেকে বাছাই করে ১৫ জনের একটি জাতীয় দল গঠনের কথা জানিয়েছিল টিম ম্যানেজার সাজ্জাদ হোসেন। কিন্তু ভালো পারফর্ম থাকা সত্বেও বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৯ দলে খেলার জন্য সজিব হোসেনকে রাখা হয়নি।

ক্রিকেটার সজিব হোসেনের চাচাতো ভাই মোফাজ্জল হোসেন জানান, অনূর্ধ্ব ১৭ দলের হয়ে এর আগে সবজি শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশে জাতীয় পর্যায়ে ভালো খেলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ভালো পারফরম্যান্স থাকা সত্বেও রাজনৈতিক বিবেচনায় সজিব সহ অনেককেই আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ আসরের বাইরে রাখতে এভাবে প্রশিক্ষণের বাইরে রাখা হয়েছে। এ কারনে মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছিল সজিব। কিন্তু বাড়ির কাউকে সেটা বুঝতে না দিয়ে শনিবার দিনগত রাতে নিজের শয়ন কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরেরদিন সকালে সজিবের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, খবর পেয়ে শনিবার দুপুরে ঝালুকা গ্রামে গিয়ে ক্রিকেটার সজিব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক ভাবে আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পুলিশের পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।


নিউজরুম ১৫-১১-২০২০ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com