রাজশাহী বিভাগে আরও ৬১ জন করোনা আক্রান্ত
২২ জুন, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রাজশাহী বিভাগে আরও ৬১ জন করোনা আক্রান্ত

নিউজরুম
১৫-১১-২০২০ ০৯:১৭ অপরাহ্ন
রাজশাহী বিভাগে আরও ৬১ জন করোনা আক্রান্ত

 গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন করে মোট ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। শনিবার নমুনা পরীক্ষায় এই ৬১ জন করোনা শনাক্ত হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগের রাজশাহীতে আটজন, নাটোরে তিনজন, বগুড়ায় ৪১ জন, সিরাজগঞ্জে চারজন ও পাবনায় পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ৩৫ জন রোগী সুস্থ রয়েছে।

যার মাঝে রাজশাহীর ১১ জন, জয়পুরহাটের একজন, বগুড়ার ২১ জন এবং পাবনার দুইজন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত করোনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তদের সংখ্যা ২১ হাজার ৬৮৮ জন। যার ২০ হাজার ১৯৪ জন সুস্থ আছে। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৫৫০ জন।


নিউজরুম ১৫-১১-২০২০ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com