তাড়াশে কৃষি প্রনোদনা বিতরণ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-০৮-২০২০ ০৬:৫০ অপরাহ্ন
|
|
তাড়াশে কৃষি প্রনোদনা বিতরণ
এম এ মাজিদ:
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় তাড়াশে চলতি মৌসুমে ১শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও মাশকালাই বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার(৩১ আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিস চত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, তাড়াশ উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান , ইউপি সদস্য আতাহার আলী, ও ইলিয়াস উদ্দিন প্রমুখ।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৮-২০২০ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 277 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ